Header Ads Widget

Responsive Advertisement

মোদির পথেই শুভেন্দু! হাঁটু মুড়ে বিধানসভাকে প্রণাম করে ঢুকলেন মুখ্যমন্ত্রী

 

Suvendu Adhikari: ফমোদির পথেই শুভেন্দু! হাঁটু মুড়ে বিধানসভাকে প্রণাম করে ঢুকলেন মুখ্যমন্ত্রী! তারপরে ঢুকলেন বিধানসভায়

Reported by: নিউজলিংক বাংলা ডিজিটাল ডেস্ক
Published by: Newslink Bangla
Last Updated: May 13, 2026 11:15 AM IST
বুধবার সকাল থেকেই বিধানসভা চত্বরে ছিল কড়া নিরাপত্তা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভায় প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। আর সেই মুহূর্তেই যেন ফিরে এল ২০১৪ সালের স্মৃতি।
শুভেন্দু অধিকারী বিধানসভা
শুভেন্দু অধিকারী | Image Source: Internet

কলকাতা: ফিরল ২০১৪ সালের সংসদ ভবনের স্মৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করেই শপথ করে বিধানসভা ভবনে প্রবেশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গার্ড অফ অনার নেওয়ার পর গণতন্ত্রের মন্দির বলে পরিচিত বিধানসভা ভবনের সামনে হাঁটু মুড়ে বসে মাথা ঠেক করে প্রণাম করেন শুভেন্দু অধিকারী।

এরপরেই তিনি প্রবেশ করেন বিধানসভা ভবনের অন্দরে। এই দৃশ্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই এই ঘটনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদ ভবনে প্রবেশের মুহূর্তের সঙ্গে তুলনা করছেন।

প্রধানমন্ত্রী হিসেবে সংসদে ঢোকার সময় ২০১৪ সালে নরেন্দ্র মোদী যেভাবে সিঁড়ির সামনে প্রণাম করেছিলেন, ঠিক সেই ভাবেই পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে মাথা নত করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।

রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে এবারের নির্বাচনে নতুন মুখ হিসেবে উঠে এসেছেন একাধিক বিধায়ক। সূত্রের খবর, আগামী দু’দিন ধরে ধাপে ধাপে শপথগ্রহণ অনুষ্ঠান চলবে।

আজ উত্তরবঙ্গের একাধিক জেলার জয়ী প্রার্থীরা শপথ নিচ্ছেন। আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব সম্পূর্ণ হবে।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনের তরফে প্রতিটি প্রবেশদ্বারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।